নাচ শিখছেন নওয়াজুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজুদ্দিন সিদ্দিকী
নওয়াজুদ্দিন সিদ্দিকী

আগে খবর বেরিয়েছিল, নওয়াজুদ্দিন সিদ্দিকী ‘মুন্না মাইকেল’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। কিন্তু আদতে টাইগার শ্রফের সঙ্গে তিনিও এই ছবির একজন নায়ক। তবে সাবির খান পরিচালিত এই ছবিতে নায়িকা কে হবেন, তা এখনো চূড়ান্ত নয়।
আর এখানেই থাকছে চমক। নওয়াজুদ্দিন এই ছবিতে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন! ছবির কাহিনিতে টাইগার শ্রফ পরিচালিত নাচের স্কুলে নওয়াজকে নাচ শিখতে দেখা যাবে।
নওয়াজ বলেন, ‘অভিনেতা হওয়ার সবচেয়ে ভালো দিক হলো, আমি নতুন নতুন জিনিস শিখতে পারি। সোহেল খানের “ফ্রিকি আলি” ছবির জন্য আমি গলফ শিখেছিলাম। সার্থক দাশগুপ্তের “দ্য মিউজিক টিচার”-এর জন্য আমি ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিখেছিলাম। এখন “মুন্না মাইকেল”-এর জন্য আমি নাচ শিখছি।’
টাইগার শ্রফ অভিনয়ের কিছু শিখবেন নওয়াজুদ্দিনের কাছ থেকে? এই প্রশ্নের জবাবে নওয়াজের বিনয়ী উত্তর, ‘টাইগারও কিন্তু আমাকে নাচের কিছু কৌশল শেখাতে পারে।’ বলিউড হাঙ্গামা।