নানা রঙের দীপিকা

আবার হলিউডের ছবিতে অভিনয় করছেন দীপিকা। আগামী কয়েক মাসে তাঁকে একাধিক বলিউড ছবিতেও দেখা যাবে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ‘এইটিথ্রি’সহ আসছে আরও বেশ কিছু ছবি। এ জন্য হয়তো একটু বেশিই চনমনে এই বলিউড তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন ছবি শেয়ার করছেন। সেখান থেকে কিছু ছবি নিয়ে এ আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
নিজের কাজের প্রশংসা নয়, বরং নিজের সমালোচনা করতেই দীপিকার পছন্দ। তাঁর মতে, ‘এটা একজন অভিনয়শিল্পীকে আরও ভালো কাজ করতে সাহায্য করে।’
২ / ১১
বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাতে তাঁর নায়ক শাহরুখ খান।
৩ / ১১
শকুন বাত্রার একটা ছবিতে আছেন এই বলিউড নায়িকা।
৪ / ১১
হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে করছেন ‘ফাইটার’। প্রভাসের নায়িকা হিসেবে তাঁকে ‘প্যান ইন্ডিয়া’ ছবিতে দেখা যাবে।
৫ / ১১
‘দ্য ইন্টার্ন’–এর রিমেকে আছেন দীপিকা। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চন।
৬ / ১১
নিজের নতুন সিনেমাগুলো নিয়ে দীপিকা বলেন, ‘ভিন্ন ভিন্ন গল্পের কয়েকটি সিনেমার কাজ করছি। আশা করছি শাহরুখের সঙ্গে দারুণ একটি সিনেমা ভক্তদের উপহার দিতে পারব। বরাবরের মতো এবারও আমাদের জুটি তাঁরা ভালোবেসে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি।’
ফেসবুক
৭ / ১১
বলিউডের নায়িকাদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক হাঁকান দীপিকা।
৮ / ১১
বর্তমানে ব্যাঙ্গালুরুতে থাকেন দীপিকার বাবা প্রকাশ। শোনা যাচ্ছে, সেই বাড়ির কাছেই একটা ফ্ল্যাট কিনেছেন দীপিকা। এ ফ্ল্যাটের মূল্য ৮ কোটি টাকা।
৯ / ১১
কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩ নম্বর সিজনের শিক্ষক দিবস স্পেশালে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও ফারাহ খান। আগামী শুক্রবার পর্বটি প্রচারিত হবে।
১০ / ১১
‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ দিয়ে হলিউডে খাতা খুলেছিলেন দীপিকা। সেই ছবিতে তাঁর নায়ক ছিলেন ভিন ডিজেল। সেই ছবি হিটও করেছিল। তারপরও সাড়ে চার বছর অপেক্ষা করতে হলো। আবার একটি হলিউড ছবিতে কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
১১ / ১১
শুধু অভিনেত্রী না, এই হলিউডি ছবির তিনি সহপ্রযোজকও।