নামমাত্র পারিশ্রমিকে রাজেশ খান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজেশ খান্না
রাজেশ খান্না

রাজেশ খান্নাকে বলা হয় বলিউড ছবির প্রথম বা প্রকৃত মহাতারকা। এই নায়কের অসংখ্য জনপ্রিয় ছবির মধ্যে ‘আনন্দ’ অন্যতম। অথচ সুপারহিট এই ছবিতে অভিনয়ের জন্য নাকি নামমাত্র পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন ‘আনন্দ’ ছবির অন্যতম চিত্রনাট্যকার গুলজার।

ভারতের কিংবদন্তি লেখক, কবি ও গীতিকার গুলজার আরও জানান, ১৯৭১ সালে মুক্তি পাওয়া ছবি ‘আনন্দ’ ব্যবসা সফল হওয়ার পর বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করেছিলেন রাজেশ খান্না। এই ছবিতে তিনি ও অমিতাভ বচ্চন মূল চরিত্রে অভিনয় করেছিলেন।

কয়েক দিন আগে প্রয়াত অভিনেতা রাজেশ খান্নাকে বাজে অভিনেতা বলায় নাসিরুদ্দিন শাহের ওপর বেশ চটেছিলেন রাজেশ কন্যা টুইংকেল। অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, রঙ-চঙে পোশাক আর সুন্দর লোকেশনের কারণেই নাকি সেসময় জনপ্রিয়তা পেরেছিলেন রাজেশ। পরে অবশ্য তাঁর এই বক্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেন তিনি। হিন্দুস্থান টাইমস।