নারী পরিচালকের ওপর আস্থা নেই অ্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান হ্যাথওয়ে
অ্যান হ্যাথওয়ে

অ্যান হ্যাথওয়ে নিজে নারী। কিন্তু নারীদের সঙ্গে কাজে করতে গিয়ে যেন একটু খচখচ থেকে যায় অস্কারজয়ী এ তারকা মনে। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি।

২০১১ সালে লোন শেরফির ‘ওয়ান ডে’ সিনেমাতে অভিনয় করেছিলেন আনা। সেখানে নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করতে পারেননি। অ্যান বললেন, ‘আমি আসলেই দুঃখিত। শেরফিকে সহজভাবে বিশ্বাস করতে পারছিলাম না। আসলে আমি এখনো ভয় পাই। আমি তাঁকে বিশ্বাস করতে পারিনি, যেমন করে অন্য পরিচালকদের করি। এর একটাই কারণ সে নারী।’
কেন এই সমস্যা? অ্যানের ভাষায়, তিনি যখন একজন নারী পরিচালকের পাণ্ডুলিপি দেখেন বা কোনো সিনেমা, তখন তিনি ভুলের দিকেই নজর দেন। অন্যদিকে পুরুষ পরিচালকের ছবি দেখলে প্রথমেই মাথায় আসে কোনটি সঠিক।
তবে ব্যাপারটি নিয়ে নিজের ওপর বেশ বিরক্ত অ্যান। বললেন, এটা বোঝার সঙ্গে সঙ্গেই চেষ্টা করেছেন, এ রকমটি যেন আর না হয় এবং চেষ্টা করেন নারী পরিচালকদের সঙ্গে কাজ করতে। বিবিসি