নায়ক-নির্মাতার উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং-সঞ্জয়লীলা বনশালী
রণবীর সিং-সঞ্জয়লীলা বনশালী

‘রাম-লীলা’ দিয়ে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর সিংয়ের কাজের শুরু। প্রথম ছবিতেই রণবীরের অভিনয় প্রতিভা বানসালিকে এতোই মুগ্ধ করেছিল যে পরবর্তী চলচ্চিত্র ‘বাজিরাও-মাস্তানি’-তেও নায়ক হিসেবে রণবীরকেই নিয়েছিলেন সঞ্জয়। এমনকি এই নির্মাতার নতুন ছবি ‘পদ্মাবতী’-তেও দেখা যাবে রণবীরকে।
সম্প্রতি এই ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক। আর এই বিষয়টি উদ্‌যাপন করেছেন একটু ভিন্নভাবে। বানসালির জন্য নিজের বাড়িতে রান্না করা খাবার নিয়ে এসেছিলেন রণবীর। এরপর সেই খাবার দুজন মিলে মজা করে খেয়েছেন। একটি সূত্র জানায়, তাঁরা নাকি খাওয়ার ফাঁকে ফাঁকে খাবারদাবারের বিষয়ে অনেক আলাপও করেছেন।
‘পদ্মাবতী’ ছবিটি ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হবে। এখানে পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই নিয়ে টানা তিনবার রণবীর-দীপিকা জুটিকে নিয়ে ছবি তৈরি করছেন বানসালি। ফিল্মফেয়ার।