নায়কও ভয় পান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাই-এর একটি ইভেন্টে বরুন ধাওয়ান
মুম্বাই-এর একটি ইভেন্টে বরুন ধাওয়ান

রুপালি পর্দায় নায়ক গুন্ডাদের পিটিয়ে ধুন্ধুমার কাণ্ড করে নায়িকাকে বাঁচিয়ে আনেন—এ দৃশ্য খুবই চেনা। দর্শক হৃদয়ে তাই নায়ক মানেই সাহসের প্রতীক। আসলে কি তাই? ব্যক্তিজীবনে এই নায়কেরা কি ভয় পান? বাস্তব জীবনে কিন্তু ভয়কে অতিক্রম করা খুবই শক্ত।

এবার শুটিংয়ে হেলিকপ্টারের দৃশ্য ধারণ করতে গিয়ে ভয় পেলেন ‘এবিসিডি-২’ তারকা বরুণ ধাওয়ান। ‘ঢিশুম’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে হেলিকপ্টারের একটি দৃশ্য করেন বরুণ। সেই দৃশ্য ধারণ করার সময় বেশ ভয় পান ‘বদলাপুর’ তারকা। তিনি বলেন, ‘এটা ছিল খুবই ভয়ংকর। জীবনে আমি এমন ভয়ংকর অবস্থার মুখোমুখি হইনি।’

দৃশ্যটিতে দেখা যায়, বরুণ ও জন হেলিকপ্টার থেকে ঝুলে আছেন। তাঁদের শরীরে জাম্পস্যুট ছিল। অবশ্য ভয় পেলেও নায়কসুলভ আচরণ করতে কিন্তু ভোলেননি তিনি। যখন তাঁকে জিজ্ঞাসা করা হলো, ভয় পেয়েছেন কি না। তাঁর উত্তর ছিল, ‘না, ভয় পাইনি।’ পরে তিনি বলেন, ‘আসলে সত্যি বলছি, এটা ছিল মিথ্যা কথা। কারণ, নায়ক যে ভয় পেয়েছে, তা কি বলা যায়? আর কিছু না হলেও ছবিতে আমিই তো নায়ক!’

এনডিটিভি মুভিজ