নায়িকা পেলেন 'শেফ' সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক বছর ধরেই বলিউডে ‘শেফ’ নামের একটি ছবি নির্মাণের কথা শোনা যাচ্ছিল। শুরু থেকেই এই ছবির মূল চরিত্রে কাজ করার কথা সাইফ আলী খানের। কিন্তু নানা কারণে এই ছবির নির্মাণ বারবার কেবল পিছিয়ে যাচ্ছিল। আর নায়িকা কে হবেন, তা নিয়েও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছিল না।
এবার ‘শেফ’ ছবির নায়িকার নাম ঘোষণা করা হয়েছে। নবাগত সবিতাকে দেখা যাবে এই সিনেমায়। তিনি ২০১৩ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।
খবর পাওয়া গেছে, কয়েক দিন আগে ‘শেফ’ ছবির টিম ভারতের কেরালায় পৌঁছেছে। ছবির শুটিংও শুরু হয়েছে। টানা ৩৫ দিন এই ছবির শুটিং চলবে।
এখানে আরও অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পদ্ম প্রিয়া। ফিল্মফেয়ার।