নিখিলের কারখানায় অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের শাহেন শাহ তিনি। এখনো দাপিয়ে বেড়ান সিনে পাড়া। তাই বলে পরিবারকে ভুলে যাননি একদম। অভিনয় ও পরিবার, দুটোই তিনি সমানতালে সামলাচ্ছেন। এই তো পরিবারে সময় দিতে জামাতার কারখানা ঘুরে আসলেন ‘পিঙ্ক’ অভিনেতা অমিতাভ বচ্চন।
শুধু তাই নয়, কারখানায় ঘোরাঘুরির কিছু ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। টুইটারে জানান, কাজের জন্য তিনি দিল্লিতে জামাতা নিখিল নন্দের কারখানায় ছিলেন। মেয়ে শ্বেতা নন্দা, নাতিদের সঙ্গে তোলা ছবিও তিনি শেয়ার করেন। কারখানা ঘুরে আসার অভিজ্ঞতা বিগ বি তাঁর ব্লগ ‘বচ্চন বোলে’তেও জানান। অমিতাভের জামাতা নিখিল নন্দা এসকর্ট লিমিটেডের পরিচালক। এটি একটি কৃষি যন্ত্রপাতি তৈরির একটি কারখানা।
এ বছর ‘পিঙ্ক’ ছবি দিয়ে আলোচনায় ছিলেন তিনি। শোনা যাচ্ছে ‘থাগস অব ইন্ডিয়া’তে আমির খানের সঙ্গে তাঁকে দেখা যেতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস