নিখুঁত শাহরুখ, স্ফূর্তিবাজ সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-শাহরুখ
সালমান-শাহরুখ

‘নিখুঁতভাবে কাজ করেন শাহরুখ, আর স্ফূর্তি করে কাজ করেন সালমান।’ সম্প্রতি বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা অভিনেতা শাহরুখ খান ও সালমান খান সম্পর্কে এমন মন্তব্য করেছেন প্রখ্যাত প্লেব্যাক গায়ক সুখবিন্দর সিং। সালমানকে কাছে পেলে পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন ৪৩ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতার সময় সুখবিন্দরকে বলা হয়, আপনি শাহরুখ ও সালমানের সঙ্গে অনেক কাজ করেছেন। তাঁদের সম্পর্কে কিছু বলুন। জবাবে সুখবিন্দর বলেন, ‘তাঁরা দুজনই (শাহরুখ ও সালমান) শতভাগ সততার সঙ্গে কাজ করেন। নিখুঁতভাবে কাজ করেন শাহরুখ, আর স্ফূর্তি করে কাজ করেন সালমান। সালমান এমন একজন মানুষ, যাঁকে যেখানেই পাই না কেন, আমি তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেব। উচ্চাকাঙ্ক্ষা নেই হিন্দি চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত এমন পাঁচজনের নাম যদি আমি উল্লেখ করি, তবে তাঁদের মধ্যে অন্যতম হবেন সালমান।’

সুখবিন্দর আরও বলেন, ‘কিছুটা দুষ্টু হলেও বলিউডের সবচেয়ে সুদর্শন পুরুষ সালমান। তাঁর মনটাও অনেক পবিত্র। তিনি বিশ্বাস করেন, সত্য কথা বললে অবশ্যই তা ভক্তদের হূদয়ে পৌঁছে যায়। আশপাশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য যেকোনো কিছু করতে রাজি আছেন তিনি। কাছের মানুষদের খুশি করতে এখন পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। আমি বহু মানুষকে চিনি, যাঁদের নানাভাবে সহযোগিতা করেছেন সালমান।’