নিজ কলেজেই 'নিষিদ্ধ' অর্জুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন কাপুর
অর্জুন কাপুর

এ যেন একেবারে হাতে লাল টিসি ধরিয়ে দিয়ে বলা ‘নিষ্ক্রান্ত হও’! নিজের কলেজেই আপাতত ঢোকার অনুমতি পেলেন না অর্জুন কাপুর। না, পড়াশোনা না, কলেজের নিয়ম ভাঙার পাট চুকিয়েছেন আগেই। আসলে অর্জুন তাঁর নতুন ছবি ফাইন্ডিং ফ্যানির প্রচারণায় কলেজটিতে যেতে চেয়েছিলেন। কলেজ কর্তৃপক্ষ প্রথমে অনুমতি দিলেও পরে বেঁকে বসে। বলা হয়, নিরাপত্তাজনিত কারণেই অর্জুনকে কলেজে আসতে দিতে পারছে না তারা।
স্বাভাবিকভাবেই অর্জুনের মন খারাপ। এ নিয়ে টুইট করেছেন, ‘আমি তো এক পায়ে খাড়াই ছিলাম। কিন্তু হুট করে আমাকে বলা হলো না যেতে। কলেজের ট্রাস্টিরাই অনুরোধ করলেন। নিজের কলেজে আবার যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু হলো না! নিরাপত্তাই নাকি কারণ। যা–ই হোক, আবার কখনো নিশ্চয়ই যেতে পারব।’ টিএনএন।