নিজেকে সেরা অভিনেতা ভাবতেন রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং
রণবীর সিং

অভিনেতারা দিন দিন পরিণত হন। আর রণবীর সিংয়ের ক্ষেত্রে ঘটছে উল্টো। তিনি নাকি আগে নিজেকে পৃথিবীর সেরা অভিনেতা মনে করতেন। আর এখন শুটিং সেটে গেলেই মনে হয় কিচ্ছু পারেন না। এক সাক্ষাৎকারে এই ‘বেফিকর’ তারকা এমনটা জানিয়েছেন।
‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে রণবীরের বলিউড অভিষেক। তিনি বলেন, ‘আমি যখন শুরু করি, তখন নিজেকে বিশ্বের সেরা অভিনেতা মনে করতাম। আর এখন যখন শুটিংয়ে যাই, তখন মনে হয় সব ভুলে গেছি।’
তিনি আরও জানান, এখন প্রতিদিনই শিখছেন তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে তাঁর অভিনয় আরও পাকা হয়েছে আর চারিত্রিকভাবেও অনেক পরিবর্তন এসেছে তাঁর মধ্যে।
রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘বেফিকর’ মুক্তি পাবে ৯ ডিসেম্বর। এখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন বাণী কাপুর। হিন্দুস্থান টাইমস।