নিজেকে 'বানর' ভাবেন বিপাশা!

শিরোনাম দেখে বিপাশা বসুর ভক্তরা রেগে যেতেই পারেন। তবে ঘটনা কিন্তু সত্যি। এটা অন্য কারও কথা নয়, বলিউডের অভিনেত্রী বিপাশা বসু নিজেই বলেছেন এ কথা। অবশ্য মুখে না বলে বলা যায় লিখেছেন তিনি। তাও আবার ‘বানর’ হওয়ার ভিডিও সমেত। ঘটনাটা পরিষ্কার করেই বলা যাক। গত ৩ সেপ্টেম্বর ছবি ও ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন, ‘আমি এমনিতেই লম্বা কিন্তু জিমের বারে ঝোলার সময় নিজেকে ছোট্ট বানরই মনে হয়। ইস যদি সারা জীবন এভাবে ঝুলে থাকতে পারতাম!’
ঘটনা এখানেই শেষ নয়, ভক্তদের জন্য জিমের বারে ঝুলে ব্যায়াম করার কয়েক সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করেছেন তিনি।
বলে রাখা ভালো, বাঙালি বংশোদ্ভূত বলিউডের এই তারকা অভিনেত্রী বরাবরই স্বাস্থ্যসচেতন। নিজের শরীর ফিট রাখার ব্যাপারে তিনি সব সময়ই খুব সচেতন থাকেন। সম্ভবত এ কারণে বলিউডে তাঁর একটা আলাদা অবস্থানও তৈরি হয়ে গেছে। মিড ডে।