নিজের ইচ্ছায় বলিউড ছেড়েছেন যাঁরা

ছিলেন অন্য পেশায়। বলিউডে এসে এখন জনপ্রিয় অভিনেতা। আবার এমনও কেউ আছেন, যাঁরা অভিনয়ে এসে জনপ্রিয় হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত অভিনয়ে আর থাকা হয়নি। পাড়ি দিয়েছেন অন্য পেশায়। সেসব বলিউড অভিনয়শিল্পীকে নিয়ে থাকল আজকের আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
‘তুম বিন’ ছবিতে পিয়া ভার্মার চরিত্রে অভিনয় করেছিলেন স্যান্ডালি সিনহা। পরে এই ছবির সিকুয়েলেও তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এখন তিনি আছেন মুম্বাইয়ে। সেখানে বেকারি ও স্পা চালান এই অভিনেত্রী।
ইনস্টাগ্রাম
২ / ৫
‘নাসিম’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ময়ূরী কাঙ্গো। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘পাপা কেহতা হ্যায়’, ‘হোগি প্যায়ার কি জিত’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এরপর তিনি অভিনয় ছেড়ে দেন। এখন গুরগাঁওয়ে গুগল ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হেড হিসেবে কাজ করছেন।
ইনস্টাগ্রাম
৩ / ৫
‘মোহাব্বাতে’ ছবিতে অভিষেক হয়েছিল কিম শর্মার। এরপর কয়েকটি ছবিতে অভিনয়ের পর চলে আসেন রুপালি পর্দা থেকে। এরপর তিনি ব্যবসার দিকে ঝুঁকে যান।
ইনস্টাগ্রাম
৪ / ৫
‘হিরো’, ‘আন্ধি-তুফান’, ‘মেরি জং’, ‘শাহেনশাহ’, ‘দামিনি’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন মীনাক্ষী শেষাদ্রি। কিন্তু সবকিছু ছেড়ে তিনি টেক্সাসে চলে যান বাচ্চাদের জন্য। সেখানে একটি ড্যান্স স্কুল পরিচালনা করছেন।
ইনস্টাগ্রাম
৫ / ৫
টুইঙ্কেল খান্নাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু আছে? ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খান্নার মেয়ে এখন পুরোদস্তুর লেখক। শোনা যায়, আবার ফিরতে পারেন অভিনয়ে।
ইনস্টাগ্রাম