নিজের বইয়ের ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শেঠি
শিল্পা শেঠি

লেখকের বইটি হাতে তাঁরই দিকে এগিয়ে এলেন বিক্রেতা। ভালো করে চেয়ে দেখলেন, এ যে স্বয়ং বইটির লেখক শিল্পা শেঠি। সম্প্রতি মজার এ ঘটনা ঘটেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে।

স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সৌন্দর্য বিষয়ে পরামর্শদাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শিশুদের নাচের অনুষ্ঠানে তাঁদের স্বাস্থ্য সচেতন করা ও নিয়মিত সঠিক পুষ্টির খাবার খেতে বারবার তাগাদা দেন তিনি। শুধু তা–ই নয়, এ বিষয়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ডায়েট’ নামে একটি বইও লিখেছেন একসময়ের সাড়া–জাগানো এই অভিনেত্রী। সম্প্রতি ট্রাফিক সিগনালে গাড়ি থামলে বইটি হাতে হকার এগিয়ে এসেছিলেন শিল্পার গাড়ির জানালায়। পরে শিল্পাকে চিনতে পেরে মুচকি হেসে ফেলেছিলেন তিনি। ছবি শেয়ারিংয়ের ওয়েব সাইট ইনস্টাগ্রামে শিল্পা লেখেন, ‘সিগন্যালে গাড়ি থামলে হকার আমার বইটি বিক্রির জন্য আমার দিকে এগিয়ে আসে। মজা হলো যখন সে আমাকে চিনতে পারল, হা হা হা।’

বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রীদের অন্যতম শিল্পা শেঠি। যোগবিশেষজ্ঞ হিসেবেও তাঁর পরিচিতি আছে। ২০১৪ সালে ‘ঢিশকিঁয়্যাঁয়ু’ ছবিতে একটি বিশেষ চরিত্রে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল। হিন্দুস্তান টাইমস।