নিজের মন্তব্যের সাফাই গাইলেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার একটি মন্তব্য নিয়ে বিতর্ক চলছে। হলিউডে অভিষেক ও আন্তর্জাতিক টিভি চ্যানেল ও নানা উৎসবে উপস্থিত থেকে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন এ অভিনেত্রী। তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনও আছেন। কিছুদিন আগে মুক্তি পেল এই তারকার প্রথম হলিউড ছবি। প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হয়েছিল, শুধু অভিনেত্রীরাই কেন? বলিউডের এই প্রজন্মের কোনো অভিনেতা কেন হলিউডে পা রাখছেন না? এর উত্তরে প্রিয়াঙ্কা যা বলেন, তা নিয়েই এখন চলছে বিতর্ক।
প্রিয়াঙ্কা নাকি জবাবে বলেছিলেন, অভিনেতারা হলিউডে কাজ করার সুযোগ পাচ্ছে না, কারণ তাঁদের সেই সাহসটা নেই। কিন্তু প্রিয়াঙ্কা বলছেন, তিনি মোটেও ‘সাহস’ শব্দটি উচ্চারণ করেননি। তাঁর ভাষ্য, ‘আমাকে আরও একবার ভুলভাবে কোট করা হয়েছে। আমি বলেছিলাম, অভিনেতারা হয়তো হলিউডে অভিনয়ের চেষ্টা করেননি, তাই তাঁদের সেখানে দেখা যাচ্ছে না। আমি জানি না “সাহস” শব্দটি এখানে কোথা থেকে এল।’
বলিউডের অনিল কাপুর আর ইরফান খানের হলিউডে অভিনয় করার কথাও তিনি সে সময় উল্লেখ করেছেন বলে দাবি করেন। ডোয়াইন জনসনের সঙ্গে অভিনীত প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ মুক্তি পাবে এ বছরের মে মাসে। হিন্দুস্থান টাইমস।