নিজের স্টান্ট নিজেই করেন তাঁরা

রুপালি পর্দায় ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য দেখতে কার না ভালো লাগে! এসব অ্যাকশন দৃশ্যের জন্য আলাদা মানুষ কাজ করেন, যাঁদের বলা হয় স্টান্টম্যান। কিন্তু কিছু অভিনয়শিল্পী আছেন, যাঁরা নিজের স্টান্ট করে নিজেই থাকেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
‘ইন্টারন্যাশন্যাল খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার একাধারে মার্শাল আর্টিস্ট ও অভিনেতা। কোনো ছবিতে মারাত্মক অ্যাকশন দৃশ্য থাকলেও এ নিয়ে ভাবেন না অক্ষয়। বেশির ভাগ সময় তিনি নিজের স্টান্ট নিজেই করেন।
সংগৃহীত
২ / ১০
ড্যান্স ও অভিনয়ে দারুণ হৃতিক রোশন। মাঝেমধ্যে স্টান্ট দৃশ্যেও অংশগ্রহণ করেন তিনি। ‘ব্যাং ব্যাং’ ছবিতে বেশির ভাগ স্টান্ট তাঁর নিজেরই করা।
সংগৃহীত
৩ / ১০
ক্যাটরিনা কাইফও নিজের স্টান্ট প্রায়ই নিজেই করে থাকেন। ‘ধুম থ্রি’, ‘এক থা টাইগার’, ‘ব্যাং ব্যাং’, ‘ফ্যান্টম’, ‘জগ্গা জাসুস’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে নিজেই স্টান্ট করেছেন ক্যাট।
সংগৃহীত
৪ / ১০
অমিতাভ বচ্চনও অ্যাকশন দৃশ্যে অনেক সময় নিজেই স্টান্ট করেছেন। ‘কুলি’ ছবিতে স্টান্ট করার পর তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল। ‘ডন’, ‘নমকহালাল’, ‘হাম’ ছবিগুলোয় নিজেই স্টান্ট করেছেন বিগ বি।
সংগৃহীত
৫ / ১০
‘রইস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘দিলওয়ালে’ ছবিতে নিজেই স্টান্ট করেছেন শাহরুখ খান। এমনকি ‘রইস’ ছবিতে স্টান্ট করার সময় তিনি কোনো নিরাপত্তা পোশাকও পরেননি।
সংগৃহীত
৬ / ১০
অভিনয় আর গানের গলা তো ভালো। ভালো নাচতেও পারেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তা–ই নয়, নিজের অ্যাকশন দৃশ্যে নিজেই স্টান্ট করতেও পিছপা হননি এই অভিনেত্রী। ‘মেরি কম’ ও ‘কোয়ান্টিকো’ ছবিতে নিজেই স্টান্ট করেছেন প্রিয়াঙ্কা।
সংগৃহীত
৭ / ১০
‘বাঘি’ সিনেমায় নিজেই অ্যাকশন দৃশ্যগুলো করেছেন শ্রদ্ধা কাপুর। যদিও মার্শাল আর্টসে তাঁর কোনো অভিজ্ঞতাই নেই।
সংগৃহীত
৮ / ১০
‘ফোর্স টু’ ও ‘আকিরা’ ছবির স্টান্টগুলো সোনাক্ষীর নিজেরই করা। মার্শাল আটর্সও শিখেছেন এই অভিনেত্রী।
সংগৃহীত
৯ / ১০
‘বেবি’ ছবিতে অ্যাকশন দৃশ্যগুলোয় স্টান্টম্যানের সাহায্য নেননি তাপসী পান্নু। এমনকি তিনি জুডো, মিক্সড মার্শাল আর্টসও শিখেছেন। ‘নাম শাবানা’ ছবিতেও তিনি স্টান্ট করেছেন নিজেই।
সংগৃহীত
১০ / ১০
মার্শাল আর্টসে নিজেকে চিনিয়েছেন টাইগার শ্রফ। তাঁর ছবিগুলোয় সে প্রমাণ থাকে। ‘হিরোপান্তি’, ‘বাঘি’ ও ‘আ ফ্লাইং জ্যাট’ ছবিতে নিজেই স্টান্ট করেছেন টাইগার।
সংগৃহীত