নিমন্ত্রণ চাই না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কষ্ট করে এমন রাজকীয় নিমন্ত্রণপত্র বানিয়ে তবে লাভটা কী হলো! সালমান খানের ছোট বোন অর্পিতা খানের বিয়েতে নিমন্ত্রণপত্র যে চান না তারকারা। আমির খান ও শাহরুখ খান দুজনই বলেছেন তাঁদের নিমন্ত্রণপত্রের প্রয়োজন নেই। তবে তাঁরা বিয়েতে যাবেন না তা নয়। আসলে সালমান খান তাঁদের এতটাই কাছের যে তাঁর বোনের বিয়েতে ঘটা করে দাওয়াত নেওয়ারই দরকার নেই। নিজের বাড়ির অনুষ্ঠান বলেই ভাবছেন তাঁরা।
‘সে (অর্পিতা) আমার নিজের বোনের মতোই...ছোটবেলা থেকেই দেখছি ওকে...অবশ্যই বিয়েতে যাব।’ বলেছেন শাহরুখ খান।
সালমান বিশেষভাবে নিমন্ত্রণ জানিয়েছেন শাহরুখকে, এ কথা শুনে আমির বলেছেন, ‘নিমন্ত্রণপত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার বোনের বিয়ে হচ্ছে মানে আমার বোনেরই বিয়ে।’ টাইমস অব ইন্ডিয়া