নিরাপত্তার বেড়াজালে বন্দি 'কাবিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

মুক্তির আগেই হৃতিক রোশনের আসন্ন ছবি ‘কাবিল’ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে এই ছবির পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনায় আসে রাকেশ রোশন প্রযোজিত নতুন এই ছবি। এরই মধ্যে মুম্বাইয়ে ছবির শুটিং শুরু হয়ে গেছে। কিন্তু শুটিং সেটের কাছাকাছি ঘেষতে পারছেন না কোন সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা। কেন এত কড়াকড়ি?
কারণ, ‘কাবিল’ এর পরিচালক সঞ্জয় গুপ্ত চান না ছবি মুক্তির আগেই সব রহস্য উন্মোচন হোক। ছবির গল্প বা অন্য কোন বিষয় নিয়ে তাই মুখ খুলছেন না এই ছবির কোন কলাকুশলী। শুটিং সেটের আশপাশে বসানো হয়েছে কড়া নিরাপত্তা। কোন আগন্তুকই বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করতে পারছেন না। ভেতরের কোন খবর যেন বাইরে যেতে না পারে সেজন্যই এই ব্যবস্থা। যদিও এতো কিছুর পরেও গোপনীয়তা ঠিকঠাক বজায় রাখা যাচ্ছে না। এরই মধ্যে খবর ছড়িয়ে গেছে; এখানে হৃতিক একজন দৃষ্টি প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করছেন। আর তাঁর বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। এখানে তিনিও নাকি এক দৃষ্টিপ্রতিবন্ধী নারী।
এত রাখঢাকের পরেও যখন খবর ফাঁস হয়ে যাচ্ছে তখন নিরাপত্তা জোরদার করতে সঞ্জয় আরস কোন ধরনের পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার পালা। বলিউড লাইফ।