নির্বাক ছবিতে বিজয়-অদিতির জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪ বছর পর বলিউডে আবার নির্বাক ছবি নির্মাণ হবে। দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি এই ছবির নায়ক, তা আগেই জানা গিয়েছিল। তবে এবার এই ছবিকে ঘিরে নতুন এক খবর। বিজয়ের নায়িকা হিসেবে এই ছবিতে নাকি দেখা যাবে অদিতি রাও হায়দরিকে।

দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি
ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণী তারকা বিজয় সেতুপতি হিন্দি ছবির দুনিয়ায় একের পর এক চমক দিয়ে চলেছেন। জানা গেছে, জি স্টুডিওর সঙ্গে তাঁর চতুর্থ হিন্দি ছবিটি করতে চলেছেন বিজয়। এবার তাঁকে এক নির্বাক ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ছবিটির নাম 'গান্ধী টকস'। বিজয় অভিনীত এই ডার্ক কমেডি ছবিটি গান্ধীজির আদর্শ, আর নীতির ওপর নির্মিত। 'গান্ধী টকস' ছবিটি পরিচালনা করবেন মারাঠি চিত্রনির্মাতা কিশোর পান্ডুরাম বেলেকর। এই ছবিটির সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে আছে। কারণ, ১৯ বছর ধরে তিনি ‘গান্ধী টকস’–এর ওপর কাজ করছেন। এই ছবিরই নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির নাম উঠে এসেছে। বিজয় আর অদিতি তাঁদের হাতের সব প্রকল্পগুলো শেষ করে এই ছবির কাজ শুরু করবেন। বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার জুটি হচ্ছেন অদিতি। ২০১৮ সালে এই জুটিকে মণিরত্নমের 'চেক্কা চিবন্থা ভানম' ছবিতে দেখা গিয়েছিল।

বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার জুটি হচ্ছেন অদিতি রাও হায়দারি
ইনস্টাগ্রাম

'গান্ধী টকস'-এ ভাষাগত কোনো সীমাবদ্ধতা থাকবে না, কারণ ছবিটাই নির্বাক। এই ছবির পোস্টার, প্রচারণা হিন্দি ছাড়াও মারাঠি, কন্নড়, তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় হবে। ভারতীয় চলচ্চিত্রে ৩৪ বছর পর একটি নির্বাক ছবি আসতে চলেছে। ১৯৮৭ সালে কমল হাসান অভিনীত 'পুস্পক' ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।' ‘গান্ধী টকস' ছবিতে আবহসংগীত করবেন এ আর রহমান।'মেরি ক্রিসমাস' ছবিতে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়

‘গান্ধী টকস' ছবিতে আবহসংগীত করবেন এ আর রহমান
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

'গান্ধী টকস' ছাড়া বিজয়কে তিনটি বলিউডি প্রকল্পে দেখা যাবে। খ্যাতনামা পরিচালক সন্তোষ শিবন পরিচালিত 'মুম্বাইকর' ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্ধাধুনখ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের 'মেরি ক্রিসমাস' ছবিতে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়। এ ছাড়া রাজ এবং ডিকের আগামী এক ওয়েব সিরিজে আছেন তিনি। এই সিরিজে শহীদ কাপুরকে মূল চরিত্রে দেখা যাবে।

'মেরি ক্রিসমাস' ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়