নেহা আর রোহানের বিয়ে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২ বছর বয়সী নেহার সঙ্গে ২৫ বছর বয়সী রোহানের প্রেমের খবর খুব বেশি পুরোনো নয়।
ফেসবুক

হু হু করে বাড়ছে রোহানপ্রীত সিংয়ের ভক্তসংখ্যা। মাত্রই হাঁটু গেড়ে ‘উইল ইউ ম্যারি মি’ বলেছেন নেহা কক্করকে। এর মধ্যে গুগল ‘হু ইজ নেহা কক্করস হাজবেন্ড’–এর উত্তরে দেখাচ্ছে রোহানপ্রীত সিংয়ের নাম। ৩২ বছর বয়সী নেহার সঙ্গে ২৫ বছর বয়সী রোহানের প্রেমের খবর খুব বেশি পুরোনো নয়। এর মধ্যে বাতাসে ভাসছে একটাই প্রশ্ন। তবে কবে বাজছে নেহা আর রোহানের বিয়ের সানাই? সেই উত্তর তোলা থাকল সময়ের কাছে।

বিয়ের প্রস্তাব পাওয়ার তিনটি ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘বিয়েতে আমার সম্মতি আছে কি না, জানতে চেয়েছে।
ইনস্টাগ্রাম

নেহা আর রোহানের ইনস্টাগ্রামে আপনি যদি চট করে ঢুঁ দিয়ে আসেন, তাহলে দেখবেন কাপল পিক আর কাপল ভিডিও। ক্যাপশনে একজনের প্রতি আরেকজনের উথলে পড়া ভালোবাসা।

বিয়ের প্রস্তাব পাওয়ার তিনটি ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘বিয়েতে আমার সম্মতি আছে কি না, জানতে চেয়েছে। রোহান, তুমি সঙ্গে থাকলে আমার জীবন আরও সুন্দর হয়ে ওঠে। তুমি আমার জীবনের সেরা অর্জন।’

নেহা কক্কর
ইনস্টাগ্রাম

রোহান উত্তরে লিখেছেন, ‘ভালোবাসা, জেনে রাখো, যেদিন তোমাকে প্রথম দেখেছি, সেদিন থেকেই আমার হৃদয়ে খুশির লহর বইছে। আমি প্রতিজ্ঞা করছি, তোমার সব কষ্ট আমার। আর বিনিময়ে আমি পৃথিবীর সমস্ত সুখ তোমার চরণে সমর্পণ করতে চাই।’
কিছুদিন আগে রোহানপ্রীত সিংকে ট্যাগ করে ইনস্টাগ্রামে নেহা লিখেছেন, ‘তুমি আমার।’ অন্যদিকে রোহানও একটি প্রেমপূর্ণ ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার হৃদয়ের টুকরাকে চিনে নিন।’ এ জুটির ছবি এখন ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০০৭ সালে সারেগামাপা লি’ল চ্যাম্পসের প্রতিযোগী ছিলেন রোহানপ্রীত সিং। রাইজিং স্টারের দ্বিতীয় সিজনেও দেখা দিয়েছেন রোহান। সেবার বিচারকের আসনে ছিলেন দিলজিৎ দোসাঞ্জ, শংকর মহাদেবান ও মোনালি ঠাকুর।

রোহানপ্রীত সিংকে ট্যাগ করে ইনস্টাগ্রামে নেহা লিখেছেন, ‘তুমি আমার’।
ইনস্টাগ্রাম

বছরের শুরুতে শেহনাজ গিলের কারারস টিভার শো ‘মুঝছে শাদি কারোগি’তেও দেখা দিয়েছিলেন তিনি। আর এবার সামনে এলেন নেহা কক্করের প্রেমিক ও হবু বর হয়ে। তবে কবে তাঁরা বিয়ে করবেন, এই প্রশ্নের এখনো কোনো উত্তর মেলেনি। তাঁর নতুন সম্পর্ককে স্বাগত জানিয়েছেন সাবেক প্রেমিক হিমাংশু, সংগীতশিল্পী উদিত নারায়ণসহ আরও অনেকে।

নেহা এক অনুপ্রেরণার নাম।
ইনস্টাগ্রাম
আরও পড়ুন