নয়নতারার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ভারতীয় ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তাঁর প্রেমিক ভিগনেশ শিব এই প্রতিষ্ঠানের মালিক।
ইনস্টাগ্রাম

দক্ষিণ ভারতের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান রাওডি পিকচার্সের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। দক্ষিণ ভারতীয় ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তাঁর প্রেমিক ভিগনেশ শিব এই প্রতিষ্ঠানের মালিক। কানন নামের একজন সমাজকর্মী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসে অভিযোগ জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠান বন্ধ এবং এর কর্মকর্তাদের গ্রেপ্তার করা উচিত। তবে কী কারণে এই প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, কেউ কেউ বলছেন প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক হওয়ার কারণে তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাজি ফুটিয়ে অসুবিধা করার জন্য এই মামলা করা হয়েছে।
জানা গেছে, অজিত কুমারের ছবি ‘একে ৬২’ নিয়ে ভিগনেশ শিব ও অজিতের একসঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তখন তাঁরা এর উদ্‌যাপন করেন বাজি ফুটিয়ে।

শুধু তা–ই নয়, কেউ কেউ বলছেন, ভিগনেশ শিব নিজেও পটকা ফুটিয়েছেন। এটা ওখানকার মানুষের অসুবিধার সৃষ্টি করেছে।
মামলা নিয়েছে পুলিশ। শিগগির ভিগনেশ শিব ও নয়নতারার বিরুদ্ধে অ্যাকশনে নামবে পুলিশ। যাহোক, রাওডি পিকচার্স থেকে এখন পর্যন্ত এর সত্যতা নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই প্রেমিক–প্রেমিকা এখন অপেক্ষায় তাঁদের রোমান্টিক ‘কাথু ভাকুলা রেন্ডু কাধাল’ ছবির
ইনস্টাগ্রাম

রাওডি পিকচার্স থেকে ‘পেবলস’ ও ‘রকি’ ছবির মতো সিনেমা তৈরি হয়েছে। দুটো ছবিই সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। ‘পেবলস’ রডারডম চলচ্চিত্র উৎসবে টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। ভারত থেকে পাঠানো হয়েছিল অস্কারে।
এই প্রেমিক–প্রেমিকা এখন অপেক্ষায় তাঁদের রোমান্টিক ‘কাথু ভাকুলা রেন্ডু কাধাল’ ছবির। ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সামান্থা রুথ প্রভু। ছবিটি আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমা হলে।