'পদ্মাবতী'র রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীরের চাহনিতে
আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীরের চাহনিতে

সঞ্জয় লীলা বানশা​লির ‘পদ্মাবতী’ ছবির কাজ চলছে জোরেশোরে। এ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। রোমান্টিক নায়ক রণবীর এই প্রথম খল চরিত্রে অভিনয় করছেন। সদা হাস্যোজ্জ্বল যে তরুণটিকে দর্শক দেখতে অভ্যস্ত, সেই রণবীরের দেখবেন নিষ্ঠুর, বর্বর একটা চাহনি। ইতিমধ্যে রণবীর তাঁর চাহনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ক্যাপশনে রোমান হরফে জানিয়েছেন, ২০১৭ সালের নভেম্বরে মুক্তি পাচ্ছে ছবিটি।

ইতিহাসের পাতা জানাচ্ছে, আলাউদ্দিন খিলজি ছিলেন একজন অত্যাচারী শাসক। ইতিহাসের সেই নিষ্ঠুর চরিত্রটিকে ফুটিয়ে তুলতে চেহারায়, চলনে বলনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন রণবীর। শোনা যাচ্ছে, খিলজির চরিত্রে অভিনয়ের আগে রীতিমতো গবেষণা করেছেন তিনি। রণবীর নাকি আমির খানকে অনুসরণ করেছেন। আমির যেমন প্রতিটা চরিত্রে অভিনয়ের আগে সেই চরিত্রটির মধ্যে ঢুকে যান, এ ক্ষেত্রেও তেমনটাই করেছেন রণবীর। প্রচুর বই ঘাঁটাঘাঁটি করেছেন। সেই সঙ্গে নিজের মধ্যে স্বৈরাচারী, অত্যাচারী ভাব ফুটিয়ে তুলতে হিটলারকে নিয়েও পড়াশোনা করেছেন।

রণবীর সিং।
রণবীর সিং।

ছবিতে রণবীর ছাড়া অপর দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও শহীদ কাপুর। পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন শহীদ। রণবীরের স্ত্রী কমলা দেবীর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া