পরিচালনা করব, তবে এখনই নয়: হৃতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

আবির্ভাবেই জানান দিয়েছিলেন, ‘বাবার পরিচয়ে নয়, নিজ নামেই প্রতিষ্ঠিত হব।’ তাই রাকেশ রোশনের ছেলে নয়, বলিউড তাঁকে হৃতিক রোশন নামেই চিনেছে। কহো না পেয়ার হ্যায় থেকে শুরু করে মুক্তির অপেক্ষায় থাকা ব্যাং ব্যাং অবধি, প্রতিটি ছবিতেই নিজেকে উজাড় করে দিয়েছেন। পর্দায় তিনি সফল নায়ক। রাকেশ রোশনের ছেলে কি ক্যামেরার পেছনেও তাঁর দক্ষতার প্রমাণ দিতে চান না? ‘ছবি পরিচালনা আমি করব। তবে এখনই নয়।’ ঘোষণা দিয়ে কৃশ তারকা বলেছেন, ‘ছবি পরিচালনা মানে শুধু ছবি বানানো নয়। পরিচালককে হতে হয় একজন নেতার মতো, একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর মতো, আরও সহজ করে বললে আমার বাবার মতো! সে একজন অসাধারণ মানুষ! আমার কাছে সে পৃথিবীর সেরা পরিচালক। এমন বাবার সন্তান হয়ে আমি কেন পরিচালনার কথা ভাবব না?’ আপাতত পরিচালনা নয়, হৃতিকের সব ব্যস্ততা ব্যাং ব্যাং-এর প্রচারণা নিয়ে। ২ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
জি নিউজ।