পরিচালনায় কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

সম্প্রতি মুক্তি পেল কঙ্গনা রনৌত অভিনীত রেঙ্গুন। ছবি মুক্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই নায়িকা বলেন, তাঁর প্রিয় দৃশ্যগুলোই নাকি কেটে ফেলা হয়েছে। নিজের মনের মতো অনেক কিছুই এখন আর সেই ছবিতে নেই। তাই ভবিষ্যতে নিজেই িনজের মনের মতো করে ছবি বানানোর ঘোষণা দিলেন কঙ্গনা।
তবে এখনই নয়। অভিনয়ের জন্য হাতে আছে গোটা কয়েক ছবি। সবার আগে সেগুলো। তারপর নিজেই বসবেন নির্মাতার আসনে। কঙ্গনা পরিচালিত প্রথম ছবিটি হবে জীবনীভিত্তিক। খবরটি নিশ্চিত করে কঙ্গনা বলেন, ‘খবরটি সত্যি। সামনে এগিয়ে যেতে বহুমাত্রিক পথের প্রয়োজন। তাই এবার একধাপ এগিয়ে পরিচালনায় আসাকে আমি যৌক্তিক বলে মনে করছি।’
কঙ্গনা অভিনীত রেঙ্গুন ছবিটি নিয়ে বেশ শোরগোল হলেও বক্স অফিসে তেমন ভালো কাটতি নেই। মুক্তির আগেই পাণ্ডুলিপি নকলের দোষ পড়ে ছবিটির ওপর। ভারতীয় সেন্সর বোর্ডও নির্মমভাবে বেশ কাঁচি চালায় ছবির গায়ে। এখন তাঁর হাতে আছে আরেক ছবি সিমরান। এ বছরের সেপ্টেম্বরে সেটা মুক্তি পাওয়ার কথা। কঙ্গনার অভিনয় করার কথা কেতন মেহতার রানি লক্ষ্মী বাই ছবিতেও। এসব ছবির কাজ শেষ হলেই পরিচালনায় হাত দেবেন তিনি। বলিউড বাবল।