পরিণীতির রিকশায় যাত্রী আয়ুষ্মান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া-আয়ুষ্মান খুরানা
পরিণীতি চোপড়া-আয়ুষ্মান খুরানা

দুই বছর বলতে গেলে বেকারই বসে ছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘দাওয়াত-এ-ইশক’ ও ‘কিল দিল’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সম্প্রতি ভারতের কলকাতা শহরে রিকশা চালাতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তাহলে কি হতাশ হয়ে পেশাই পালটে ফেললেন তিনি? না, নতুন ছবি ‘মেরি প্যায়ারি বিন্দু’র শুটিংয়ের ফাঁকে মজা করে রিকশা চালানোর চেষ্টা করছিলেন এই অভিনেত্রী। যাত্রী ছিলেন এই ছবিতে তাঁর সহশিল্পী আয়ুষ্মান খুরানা।
পরিণীতি দুই বছর পরে নতুন কোনো ছবির কাজে হাত দিলেন। এখন কলকাতায় ছবিটির শুটিং চলছে। কাজের ফাঁকে মজা করে রিকশায় সহশিল্পীকে বসিয়ে কিছু দূর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পরিণীতি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সেই মজার মুহূর্তের একটি ছবিও পোস্ট করেছেন এই ‘ইশাকজাদে’ তারকা। সূত্র : হিন্দুস্তান টাইমস