পরিবারের জন্য 'ইনফারনো'র বিশেষ প্রদর্শনী

হলিউডের ছবি ‘ইনফারনো’তে অভিনয় করেছেন ইরফান খান। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। নতুন খবর হলো, নিজের জন্মস্থান রাজস্থানে এই ছবির একটি বিশেষ প্রদর্শনী করবেন ইরফান খান।
বর্তমানে ছবিতে অভিনয়, ছবির প্রচার—সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত ইরফান। কিছুদিন আগে শেষ করেছেন একটি হিন্দি ছবির শুটিং। এখন ‘ইনফারনো’র প্রচারের জন্য উড়াল দেবেন ইতালির ফ্লোরেন্সে।
এত ব্যস্ততা সত্ত্বেও নিজের পরিবার ও কাছের বন্ধুদের জন্য ‘ইনফারনো’র একটি বিশেষ প্রদর্শনী করছেন তিনি। একটি সূত্র বলছে, রাজস্থানের জয়পুরে তাঁর পরিবার ও কাছের বন্ধুদের জন্য এই হলিউডের ছবির প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজস্থানের ছোট শহর টংকে অভিনেতা এই প্রদর্শনীর আয়োজনের বিষয়টি চূড়ান্ত করেছেন।
অভিনেতা ইরফান খানের জন্য রাজস্থান খুবই বিশেষ একটি স্থান। তাঁর জীবনের একটা বিরাট সময় এখানেই কেটেছে। এখানে সময় কাটাতে তিনি বরাবরই পছন্দ করেন। কারণ, এখানেই যে জন্ম ইরফানের। ইরফানকে অবশ্য এ বিষয়ে কিছু বলার জন্য পাওয়া যায়নি। কিন্তু তাঁর মুখপাত্র খবরটি নিশ্চিত করে বলেন, জয়পুরে প্রদর্শনী করার জন্য ইরফান বেশ উন্মুখ হয়ে আছেন।
হিন্দুস্তান টাইমস