পাত্তা দিচ্ছেন না বরুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে বরুণ ধাওয়ান
বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে বরুণ ধাওয়ান

সাধারণত পরিচালক বাবার হাত ধরেই যাত্রা শুরু হয় পুত্রের। এটাই বলিউডের কেতা। কিন্তু বরুণ ধাওয়ানের বেলায় হয়েছে উল্টোটা। বলিউড অভিষেক তাঁর হয়েছে ঢের আগেই। এরই মধ্যে পায়ের নিচে শক্ত জমিনও খুঁজে পেয়েছেন। ছেলের শিডিউল পেতে উল্টো বাবাকেই অপেক্ষায় থাকতে হচ্ছে। বরুণ নাকি বাবাকে সময়ই দিতে পারছেন না! বরুণের বাবা বলিউডের নামী পরিচালক ডেভিড ধাওয়ান। কমেডি ছবি বানানোর জন্যই যিনি সুখ্যাত। বাবার ম্যায় তেরা হিরো ছবিতে বরুণ কাজ করেছেন বটে, কিন্তু এর জন্য ডেভিডকে নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শুধু তা-ই নয়, ছেলেকে নিয়ে আরেকটি ছবি ডেভিড বানাতে চান। কিন্তু ২০১৬ সালের আগে সেটি সম্ভব হচ্ছে না! ডেভিড মজা করে বলেছেন, ‘আসলে ওর প্রথম বাবা হচ্ছে করণ (জোহর), আমি হচ্ছি ওর দ্বিতীয় বাবা।’ পিটিআই।