পাপারাজ্জিরা খুঁজে পাননি আলিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের দাড়ি-গোঁফ দেখে বোঝা যায় ‘লাল সিং চাডঢা’ ছবির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
আমির খানের দাড়ি-গোঁফ দেখে বোঝা যায় ‘লাল সিং চাডঢা’ ছবির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আজ রণবীর কাপুরের জন্মদিন। এবার তাঁর বয়স হলো ৩৭। গতকাল শুক্রবার মধ্যরাতে মুম্বাইর বান্দ্রায় অ্যাপার্টমেন্টের নিজ ফ্ল্যাটে জন্মদিন উদযাপন করেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা। এই ঘরোয়া আয়োজনে তিনি আমন্ত্রণ জানান বলিউডের খুব জনপ্রিয় আর আলোচিত ব্যক্তিত্বদের।

জন্মদিন উদযাপনের ফাঁকে রণবীর কাপুর গতকাল শুক্রবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবিটি
জন্মদিন উদযাপনের ফাঁকে রণবীর কাপুর গতকাল শুক্রবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবিটি

খবরটি আগেই জানাজানি হয়ে যায়। আর তাই অ্যাপার্টমেন্টের বাইরে ছিল সাংবাদিক, আলোকচিত্রী আর পাপারাজ্জিদের ভিড়। কিন্তু রণবীর কাপুরের জন্মদিনের এই পার্টিতে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন, সেই আলিয়া ভাটকে কেউ দেখতে পাননি। কারণ পাপারাজ্জিদের ছবিতে রণবীর কাপুরের বাসায় ঢুকতে কিংবা বেরোতে দেখা যায়নি তাঁকে। তবে তিনি যে এই ফ্ল্যাটে এসেছিলেন, তা প্রমাণ করেছে ইনস্টাগ্রামে গতকাল রাতে রণবীর কাপুরের পোস্ট করা একটি ছবি। সেই ছবিতে দেখা যায় জন্মদিন উদযাপনের ফাঁকে প্রেমিকা আলিয়া ভাট, মা নীতু কাপুর আর ফুপাতো বোন নিতাশা নন্দাকে।

আসেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর, জোয়া আখতার ও অনুরাগ বসু। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
আসেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর, জোয়া আখতার ও অনুরাগ বসু। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, জন্মদিনে রণবীর কাপুরকে শুভেচ্ছা জানাতে আসেন স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে শাহরুখ খান। রণবীর কাপুরের এই ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ করেছে গৌরী খানের প্রতিষ্ঠান। আমির খান আর তাঁর স্ত্রী কিরণ রাও আসেন আলাদা গাড়িতে। আমির খানের দাড়ি-গোঁফ দেখে বোঝা যায় ‘লাল সিং চাডঢা’ ছবির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফেরার পর গতকাল শুক্রবার রাতে ঋষি কাপুরকে কাছে পান আলোকচিত্রীরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফেরার পর গতকাল শুক্রবার রাতে ঋষি কাপুরকে কাছে পান আলোকচিত্রীরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এসেছেন রণবীর কাপুরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনও। তবে তাঁর স্বামী রণবীর সিংয়ের আগেই তিনি চলে আসেন। দীপিকা পাড়ুকোন আসেন কালো পোশাকে। ব্যাপারটি নিয়ে অনেকেই আলোচনা করেন। অতিথিদের তালিকায় ছিলেন অর্জুন কাপুর।

রণবীর কাপুরকে শুভেচ্ছা জানাতে আসেন স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
রণবীর কাপুরকে শুভেচ্ছা জানাতে আসেন স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফেরার পর গতকাল রাতে ঋষি কাপুরকে কাছে পান আলোকচিত্রীরা। ছেলেকে আশীর্বাদ জানাতে আসেন তিনি। তাঁকে নিয়ে সবার আগ্রহ ছিল অন্য রকম। সবাই তাঁকে ক্যামেরাবন্দী করেন। আর তা দেখে পাশে বসে হাসছিলেন স্ত্রী নীতু কাপুর।

সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন আসেন রণবীর কাপুরকে শুভেচ্ছা জানাতে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন আসেন রণবীর কাপুরকে শুভেচ্ছা জানাতে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আরও আসেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর, জোয়া আখতার, অনুরাগ বসু। আসেন সুরকার ও সংগীত পরিচালক প্রিতম।

আসেন সুরকার ও সংগীত পরিচালক প্রিতম। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
আসেন সুরকার ও সংগীত পরিচালক প্রিতম। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এদিকে আজ শনিবার রাতেও রণবীর কাপুরের জন্মদিন উপলক্ষে আরেকটি পার্টি আয়োজনের কথা শোনা যাচ্ছে। এই পার্টি নাকি আয়োজন করছেন আলিয়া ভাট আর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখার্জি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই আয়োজনে বলিউডের আরও অনেকের থাকার সম্ভাবনা আছে। ধারণা করা হচ্ছে, এই পার্টিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বাগদানের ঘোষণা হতে পারে। দেখা যাক, ধারণাটি শেষ পর্যন্ত গুঞ্জন নাকি বাস্তব হয়।