পারিশ্রমিক ছাড়াই অভিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হর্ষবর্ধন কাপুর
হর্ষবর্ধন কাপুর

বলিউডের নতুন ছবি ‘মির্জা’-এর মুক্তি আজ। ছবিটিতে অভিনয় করতে নাকি এক পয়সাও পারিশ্রমিক নেননি হর্ষবর্ধন কাপুর। রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের ছবিতে থাকতে পারাটাই নাকি তাঁর কাছে সম্মানের।
এই অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবিটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেওয়াটা হর্ষবর্ধনের কাছে ঠিক কাজ মনে হয়নি। বরং ছবিতে যে তাঁকে নেওয়া হয়েছে, সে জন্য পরিচালকের কাছে বরং কৃতজ্ঞ থাকা উচিত। ‘মির্জা’-এর মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে তাঁর। প্রশিক্ষণ ও প্রস্তুতির জন্যই পরিচালক তাঁর পেছনে অনেক সময় ও অর্থ ব্যয় করেছেন। এসব কারণে পরিচালকের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর।
হর্ষবর্ধন জানিয়েছেন, পরিচালক নিশ্চিত করেছেন যে তাঁর ব্যক্তিগত প্রশিক্ষককে পারিশ্রমিক দেওয়া হবে। তা ছাড়া তাঁর ঘোড়ায় চড়ার প্রশিক্ষণেও অর্থ ব্যয় করেছেন পরিচালক। সেটাও তাঁর কাছে বিরাট ব্যাপার। সেটাই একধরনের পারিশ্রমিক। এই অভিনেতা আরও বলেছেন, পরিচালক মেহরা ও প্রযোজনা প্রতিষ্ঠান তাঁকে ঋণী করে ফেলেছে। ছবি ব্যবসাসফল হলে তাঁর খানিকটা শোধ হবে। মিড ডে