অভিনয়ের প্রয়োজনে দিনে ১০০ পান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকে ছবির চরিত্রটি অভিনয় জীবনের কঠিনতম চরিত্র বলে মন্তব্য করেছেন আমির খান। ছবি: সংগৃহীত
পিকে ছবির চরিত্রটি অভিনয় জীবনের কঠিনতম চরিত্র বলে মন্তব্য করেছেন আমির খান। ছবি: সংগৃহীত

আমির খান অভিনীত পিকে ছবিটি মুক্তির আগেই একটি পোস্টার নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। যদিও আমিরের ছবি মানেই নতুন লুক। ‘মিস্টার পারফেকশনিস্ট’ গজনি ছবিতে এক রূপে হাজির তো দিল চাহতা হ্যায়-তে অন্য রূপে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতেও আমিরকে একটু অন্য রূপেই দেখা যাবে। ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেছেন, পিকে নাকি তার জীবনের কঠিনতম চরিত্র। এছাড়াও পিকের প্রকাশিত টিজারে দেখা গেছে আমির পান চিবুচ্ছেন। পান খেতেই পারেন, কিন্তু দিনে যদি সংখ্যাটি শতকে গিয়ে ঠেকে তবে বোধ হয় একটু ভিন্ন কিছু মনে হতেই পারে। আমিরের বরাত দিয়ে টিএনএন-এর খবরে এমনটাই বলা হয়েছে।
কারাগারে পিকে!আমির খান বলেন, ‘বাস্তব জীবনে পান খাওয়ার অভ্যাস নেই। মাঝে মাঝে হয়তো দু-একবার খেয়েছি। কিন্তু পিকে ছবির সিনের জন্য আমাকে পান খেতে হয়েছে। দিনে একশটি পর্যন্ত পান খেয়েছি।’ এ জন্য নাকি ছবির সেটে একজন পানওয়ালা রাখা হয়েছিল বলে জানান আমির খান।

রাজকুমার হিরানি পরিচালিত পিকে ছবি মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। ভিন্নধর্মী প্রচারণা কৌশলের কারণে ছবিটি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ছবিতে আনুশকা শর্মা, অস্ত্র মামলায় দণ্ড পাওয়া বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত আছেন।