পিকের মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা আমির খানের পিকে ছবির একটি পোস্টার নিয়ে করা মামলা গত বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে ভারতের
সুপ্রিম কোর্ট। বুধবার এই পিকে ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল ‘সর্বভারতীয় মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচার সংগঠন’। আবেদনে তারা বলেছিল, পিকে ছবির পোস্টার অশালীন, ছবিও অশালীন।