পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন সাইফ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাব সাইফ ও বেগম কারিনা
নবাব সাইফ ও বেগম কারিনা

এবারই প্রথম নন, বাবা তিনি আগেও হয়েছেন। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সুবাদে এক পুত্র ও এক কন্যার বাবা তিনি। তাতে কী? সে তো পুরোনো সম্পর্ক। এখন তো নবাবপুত্র সাইফ আলীর বেগম শুধুই কারিনা কাপুর খান! আর সেই বেগমই যখন সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত, তখন বাড়তি ভালোবাসা যে থাকবে, তা আর নতুন কী?

সাইফ এখন খুব ব্যস্ত তাঁর নতুন ছবি ‘সেফ’ নিয়ে। আর এই ছবির শুটিং চলছে কোচিতে। সামনেই কারিনা-সাইফের বিবাহবার্ষিকী, আর তা উদ্‌যাপন করতেই কোচিতে সাইফের কাছে উড়ে গিয়েছেন কারিনা কাপুর খান।

অন্যদিকে সাইফও একেবারে প্রস্তুত কারিনা ও সাইফের প্রথম সন্তান ঘরে আনার জন্য। প্রকাশিত খবর অনুযায়ী, কিছু দৃশ্যের শুটিং বাকি রেখেই নাকি কোচি থেকে সোজা বাড়ি ফিরবেন সাইফ। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের প্রথম দিকেই কারিনা-সাইফের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। এই সময়টা কারিনার সঙ্গেই থাকতে চান সাইফ আলী। আর এই সময়টা নাকি পিতৃত্বকালীন ছুটিতে থাকতে চলেছেন সাইফ আলী খান।
সূত্র : মুম্বাই মিরর