পুরস্কার নিয়ে বিব্রত 'বিগ বি'

রোববার ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড। যুগ যুগ ধরে বলিউডের স্টাইলিশ অভিনেতা হিসেবে খ্যাত অমিতাভ বচ্চন এই আসরে পেয়েছেন টাইমলেস গ্ল্যামার অ্যান্ড স্টাইল আইকন অ্যাওয়ার্ড। পুরস্কার পেয়ে আনন্দিত হওয়ার বদলে, ৭৪ বছর বয়সে এসে এই পুরস্কার পেয়ে নাকি খানিকটা বিব্রত বোধ করছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করে ‘বিগ বি’ লিখেছেন, ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যাওয়ার্ডে তাঁরা আমাকে টাইমলেস স্টাইল আইকন পুরস্কার দিয়েছেন...এই বয়সে এই বিভাগে পুরস্কার পাওয়া সত্যিই এক অদ্ভূত অনুভূতি।’
এই পুরস্কার আসরে বচ্চন বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও একটি পুরস্কার পেয়েছেন। ফ্যাশনে নতুন চল শুরু করার জন্য তিনি অর্জন করেছেন ‘ট্রেন্ডসেটার অব দ্য ইয়ার’ খেতাব।
এছাড়া তারকা খচিত এই অনুষ্ঠানে আলিয়া ভাট পেয়েছেন ‘ইয়ুথ আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, তাঁর কাছে বলিউডে সবচেয়ে ফ্যাশনেবল ও স্টাইলিশ মনে হয় অমিতাভ বচ্চন ও কঙ্গণা রণৌতকে। হিন্দুস্থান টাইমস।