পুরোনো জুতা, পাথরও ছিল বিয়ের উপহারে: স্মৃতিচারণায় নিতু কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিতু কাপুর ও ঋষি কাপুর

বলিউড অভিনেত্রী নিতু কাপুর ভারতীয় কালার্স চ্যানেলের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখতে চলেছেন। এই চ্যানেলে নাচের রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে জুনিয়র’-এ তাঁকে বিচারকের আসনে দেখা যাবে। গতকাল শুক্রবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে নিতু কাপুরের মুখোমুখি হতে উঠে আসে রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের প্রসঙ্গ। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় এটা। ছেলের বিয়ের নিয়ে প্রশ্ন করতেই নিতু হেসে বলেন, ‘আমিও দুই বছর ধরে ওদের বিয়ের কথা শুনছি। কখনো শুনছি ১৩ তারিখ হবে। আবার কখনো শুনছি ১৭ তারিখ। এখন শুনছি আরকে স্টুডিও-তে হবে।

ঋষি কাপুরের সঙ্গে রণবীর কাপুরের মা নিতু সিংয়ের বিয়ে হয়েছিল ২১ বছর বয়সে। পরের বছরই নিতুর কোলজুড়ে আসেন তাঁদের প্রথম সন্তান ঋদ্ধিমা কাপুর
সংগৃহীত

গত বছর শুনেছিলাম রাজস্থানের রন্থোমবরে ওদের নাকি বিয়ে হচ্ছে।’ আলিয়া পুত্রবধূ হিসেবে কেমন জিজ্ঞাসা করতে তিনি বলেন, ‘আলিয়াকে আমি খুব পছন্দ করি। ওকে খুব ভালোবাসি। আমি মনে করি, ও মানুষ হিসেবে অসাধারণ। আলিয়া অত্যন্ত সরল মনের। আর আমার ছেলেও তাই। আমার মনে হয়, ওরা জুটি হিসেবে দারুণ হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন আগে নিতু আর ঋষির বিয়ের কার্ড ভাইরাল হয়েছিল। এ প্রসঙ্গে তিনি একরাশ হেসে বলেন, ‘জানেন আমাদের বিয়েতে কত পকেটমারি হয়েছে। কত লোকের যে সেদিন পকেট কাটা গিয়েছিল। আমাকে উপহার হিসেবে অনেকে পাথর, পুরোনো জুতা বাস্কে ভরে দিয়েছিল। আমরা উপহারের বাস্ক খুলে হাসিতে ফেটে পড়েছিলাম। আসলে তখন নিরাপত্তা ছিল না বলে যে কেউ আমাদের বিয়েতে ঢুকে পড়েছিল।’

মা নিতু কাপুর (বাঁয়ে) ও বাবা ঋষি কাপুরের সঙ্গে রণবীর কাপুর (মাঝে)

নিতু কাপুর দীর্ঘদিন পর বড় পর্দায় আসতে চলেছেন। তাঁকে ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানি আছেন।