পূজার প্রশিক্ষক হৃতিক

দক্ষিণী অভিনেত্রী পূজা হেগ্রের কপাল ভালোই বলতে হবে। তামিল-তেলেগু ছবিতে পা

রাখতে না রাখতেই, ভারতীয় এই মডেল-অভিনেত্রীর বলিউড অভিষেক হচ্ছে। তা-ও আবার পরিচালক আশুতোষ গোয়ারিকরের হাত ধরে। লগান, যোধা আকবর-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন যিনি, আসছে ছবি মহেঞ্জোদারোতেও নতুন কিছু ‘খেল’ দেখাবেন আশুতোষ, তা অনুমেয়ই ছিল।
হৃতিক রোশনের বিপরীতে পূজাকে নায়িকা হিসেবে নিয়ে এরই মধ্যে সে আভাস দিতে শুরু করেছেন। ছবির প্রত্যেক অভিনয়শিল্পীকেই চরিত্র অনুযায়ী ফিটনেসের দিকে বিশেষ মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন আশুতোষ। পূজাও তাই উঠেপড়ে লেগেছেন নিজেকে প্রস্তুত করতে। নিজস্ব ‘ফিটনেস ট্রেইনার’ তো আছেই, ব্যায়ামাগারে পূজাকে সময় দিচ্ছেন হৃতিক রোশনও। নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো হলে তবেই না পর্দায় রসায়নটা জমবে! ২০১৬ সালের জানুয়ারিতে এই বিশাল আয়োজনের ছবিটি মুক্তি পাওয়ার কথা। জিনিউজ।