পোস্টার থেকে শাহরুখ উধাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান ও আলিয়া ভাট জুটির নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’। সম্প্রতি প্রকাশিত হয়েছে সে ছবির একটি পোস্টার। সেখানে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে।
এর আগেও ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে ছবির দুই মূল অভিনয়শিল্পী শাহরুখ খান ও আলিয়া ভাটের ছবি ছিল। কিন্তু সম্প্রতি আলিয়ার ইনস্টাগ্রামে দেওয়া এই পোস্টার থেকে উধাও শাহরুখ খান। সেখানে কেবলই আলিয়া ভাটকে দেখা গেছে। পোস্টারের এ ছবিটি আলিয়া ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশন লিখেন ‘জাগো। দুহাত বাড়িয়ে দাও আর শুধু একটু হাসো!’ হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন ডিয়ার জিন্দেগি। ছবিতে আলিয়ার পরামর্শক হিসেবে অভিনয় করেছেন শাহরুখ।
গৌড়ি শিন্ডে পরিচালিত ছবিটি শিগগিরই দেখা যাবে রুপালি পর্দায়। সিনেমাটি করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও শাহরুখ খানের রেড চিলিস প্রযোজনা করেছে।
হিন্দুস্তান টাইমস