পৌষসংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন আমির, অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষসংক্রান্তিকে ভারতে বলা হয় মকরসংক্রান্তি। পৌষবিদায়ের এই উৎসব উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা আমির খান। শুটিং সেটে ঘুড়ি ওড়ানোর একটি ছবিও তিনি পোস্ট করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে।
গতকাল বৃহস্পতিবার ভারতে পঙ্গল, উত্তরায়ণ, বিহুসহ আরও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মকরসংক্রান্তি। উৎসবটি উপলক্ষে টুইটে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, অনিল কাপুর।
টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, ‘শুভ মকরসংক্রান্তি। মঙ্গলময় এই দিনে গুজরাটের আকাশে অনেক ঘুড়ি দেখা যাচ্ছে। ভালোবাসা রইল।’ আমির খান লিখেছেন, ‘সবাইকে মকরসংক্রান্তির শুভেচ্ছা। ছোটবেলা থেকেই ঘুড়ি ওড়ানো আমার প্রিয় কাজ।’