প্যারিসে সোহা ও কুনালের বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহা আলী খান ও কুনাল খেমু
সোহা আলী খান ও কুনাল খেমু

ফ্রান্সের রাজধানী পারিসে বলিউড তারকা সোহা আলী খান ও কুনাল খেমুর বাগদান হলো গত বৃহস্পতিবার। আর এ কথা নিজেই টুইটারে জানিয়েছেন সোহা।
কুনালের সঙ্গে সোহার প্রেমের কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। জানত দুই পরিবারও। কুনালের বাবা বলিউড তারকা রবি খেমু ও সোহার ভাই সাইফ আলী খানও চেয়েছিলেন বিয়েটা হয়ে যাক। কিন্তু এত দিন বিয়ের ব্যাপারে কোনো পরিবার থেকেই তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
প্যারিস থেকে টুইটারে সোহা লিখেছেন, ‘প্যারিসে ছুটি কাটাতে এসে কুনাল আমাকে বিয়ের প্রস্তাব দেয়। যা আমার কাছে ছিল একটা বড় সারপ্রাইজ। প্যারিসে সেই সুন্দর বিকেলে কুনাল একটি অসাধারণ আংটি পরিয়ে দেয় আমার আঙুলে। বিয়ের প্রস্তাব দেয়। সঙ্গে সঙ্গে আমি তাঁকে হ্যাঁ বলে দিই।’
২০০৯ সালে নাইন্টি নাইন নামে একটি ছবিতে কুনাল ও সোহা একসঙ্গে কাজ করেন। আর তাঁদের প্রেমের শুরুটা তখন থেকেই।