প্রতারক সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক, জবাব দিলেন জ্যাকুলিন

জ্যাকুলিন ফার্নান্দেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় বারবার উঠে আসছে জ্যাকুলিন ফার্নান্দেজ আর নোরা ফাতেহির নাম। সর্বশেষ সুকেশের আইনজীবী অনন্ত মালিক দাবি করেন যে তাঁর মক্কেলের সঙ্গে জ্যাকুলিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে এ দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়ে জ্যাকুলিনের মুখপাত্র বলেছেন যে জ্যাকুলিনের সঙ্গে সুকেশ ও তাঁর স্ত্রী লীনা মারিয়া পালের দূরতম সম্পর্কও নেই।
সুকেশের আইনজীবী অনন্ত মালিক বলেছিলেন, ‘জ্যাকুলিন আর সুকেশ ডেট করতেন।’

জ্যাকুলিন ফার্নান্দেজ

প্রতিবাদে এক বিবৃতিতে জ্যাকুলিনের মুখপাত্র বলেন, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জ্যাকুলিনকে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবে বয়ান দেওয়ার জন্য ডেকে পাঠাচ্ছে।

সেলফিতে অন্যরকম জ্যাকুলিন

উনি ওনার জবানবন্দি দিয়েছেন। তদন্তকারী সংস্থা ভবিষ্যতে যদি অভিনেত্রীকে আবার ডেকে পাঠায়, তাহলে উনি সব রকম সাহায্য করবেন। এ মামলায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত নিন্দনীয় মনে করেন জ্যাকুলিন। আর উনি এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।’

জ্যাকুলিন ফার্নান্দেজ

২০০ কোটি রুপির অর্থ পাচার মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এ বছরের আগস্টে প্রথম জ্যাকুলিনকে ডেকে পাঠিয়েছিল ইডি। জ্যাকুলিনকে এরপর আরও দুবার সমন পাঠিয়েছিল ইডি।

জ্যাকুলিন ফার্নান্দেজ

কিন্তু ব্যক্তিগত কারণ দর্শিয়ে তিনি ইডির দপ্তরে যাননি। তৃতীয়বার সমন পাঠানোর পর ইডির দপ্তরে হাজির হন এই শ্রীলঙ্কান তারকা। ইডির হাতে এমন কিছু প্রমাণ এসেছিল, যার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করতে জ্যাকুলিনকে ডেকে পাঠিয়েছিল তারা।

জানা গেছে যে আগামী দিনে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর আর জ্যাকুলিনকে সামনাসামনি বসিয়ে জেরা করতে পারে ইডি।

জ্যাকুলিন ফার্নান্দেজ

এর আগে অভিযোগ ওঠে, সুকেশের কাছ থেকে দামি গাড়ি উপহার নিয়েছেন নোরা আর জ্যাকুলিন। ইতিমধ্যে নোরার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় নোরা এক শিকারমাত্র।

জ্যাকুলিন ফার্নান্দেজ