প্রতিদিন নতুন বাইকে শুটিং!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনলে মনে হবে বানোয়াট গল্পের প্রতিযোগিতা চলছে। প্রতিদিন নতুন বাইকে! অবশ্য কথাটি যদি বলিউড বাদশা শাহরুখ খান বলেন, তাহলে নিশ্চয় একটু নড়ে চড়ে বসতে হয়।
হ্যা, ভদ্রলোক নিজেই জানিয়েছেন এসব। প্রতিদিন নতুন বাইকে চড়ে শুটিং স্পটে যাচ্ছেন! দুইদিন আগে এক টুইটে এমনটাই জানালেন শাহরুখ।
শাহরুখ লিখছেন, ‘রোহিত প্রত্যেকদিন “দিলওয়ালে”-র সেটে পৌঁছানোর জন্য আমায় একটা করে নতুন বাইক দেয়!’
অবশ্য শুটিং-দলের লোকজন তথ্যটায় কিছুটা সংশোধনী দিলেন। একেবারে নতুন বাইক দেওয়া হত না শাহরুখকে। যে বাইকটি দেওয়া হতো শুটিং-এ আসার জন্য সেটায় প্রথমবার চড়তেন তিনি। মোটরবাইকগুলো আসলে আনা হয়েছে শুটিং-এর অ্যাকশন দৃশ্যে ব্যবহারের জন্য। সেগুলো মধ্যে থেকেই একেক দিন একেকটা শাহরুখের জন্য বেছে পাঠিয়ে দিতেন রোহিত। এনডিটিভি।