প্রথম ছবিই শেষ ছবি হলে ক্ষতি নেই!

কে চায় একটিমাত্র ছবি করে বলিউডকে বিদায় জানাতে? কিন্তু নবাগত নায়িকা সাইয়ামি খের যে বলছেন, আর কোনো ছবিতে অভিনয় না করতে পারলেও তাঁর মনে কোনো দুঃখ থাকবে না।
বলিউডে সাইয়ামির প্রথম ছবি রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘মির্জা’। এটি এখনো মুক্তির অপেক্ষায়। এই ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের জনপ্রিয় কবি ও গীতিকার গুলজার। ১৯৯৯ সালে নিজের নির্মিত ছবি ‘হু তু তু’র জন্য গুলজার শেষ চিত্রনাট্য লিখেছিলেন। এবার ১৭ বছর পর ‘মির্জা’র জন্য তিনি আবার চিত্রনাট্য লিখলেন।
সাইয়ামি মনে করেন, গুলজারের চিত্রনাট্য দিয়ে বলিউডে অভিষেক তাঁর জীবনে বিশাল এক প্রাপ্তি। রাকেশ ওমপ্রকাশ মেহরাও তো কম বড় নির্মাতা নন। কিন্তু তাঁর পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াতে সাইয়ামির বুক কাঁপেনি। বরং ভয় লেগেছে গুলজারের চিত্রনাট্যে কাজ করতে। সাইয়ামির ভাষায়, ‘গুলজার সাহেবের চিত্রনাট্যে অভিনয় করা মানে কাঁধে বিশাল এক দায়িত্ব। ‘মির্জা’ আমার শেষ ছবি হলেও মনে আর কোনো আফসোস থাকবে না। গুলজারের চিত্রনাট্যে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এখন মরে গেলেও কোনো কষ্ট নেই।’
‘মির্জা’ ছবিটি ভারতের পাঞ্জাবের লোকগাথা মির্জা-সাহিবার গল্প নিয়ে তৈরি। এই ছবির নায়ক আরেক নবাগত হর্ষবর্ধন কাপুর। তিনি অভিনেতা অনিল কাপুরের ছেলে। ফিল্মফেয়ার