প্রযোজনায় কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

অদিতি কাপুর আর কারিনা কাপুর—দুজন একসঙ্গে ভারতের ওয়েলহাম গার্লস স্কুলে পড়তেন। দুই বান্ধবী তখনো হয়তো কল্পনাও করেননি, একজন হবেন বলিউডের নায়িকা আর অন্যজন কাজ করবেন হলিউডে!
অদিতি কাপুর এর আগে হলিউডের আইস এইজ: কন্টিনেন্টাল ড্রিফট ও এপিক ছবিতে ‘টেকনিক্যাল ডিরেক্টর’ হিসেবে কাজ করেছেন। পুরোদস্তুর পরিচালক হিসেবে ভারতে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন তিনি। প্রথম কাজেই অদিতি পাশে পাচ্ছেন পুরোনো বন্ধু কারিনাকে। জানা গেছে, বলিউডের নবাবপত্নী তথ্যচিত্রটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। কারিনা বন্ধুর সঙ্গে তথ্যচিত্রের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। পাশাপাশি একটি সূত্র জানিয়েছে, তিনি হয়তো ভিডিও চিত্রটির নেপথ্যে কণ্ঠও দেবেন। মুম্বাইমিরর।