প্রযোজনায় রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সহকারী পরিচালক হিসেবে। বেশ কিছু ছবিতে অভিনয় করে নামও কুড়িয়েছেন। এবার প্রযোজকের খাতায়ও নাম লেখালেন রণবীর কাপুর। ‘লাইফ ইন মেট্রো’ ছবির সিক্যুয়ালে সহপ্রযোজক হিসেবে থাকবেন এ বলিউড তারকা।


‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি নিয়ে বেশ আলোচনায় আছেন এই মুহূর্তে। এর মধ্যেই শোনা গেল এই খবর। সহপ্রযোজকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, ছবিতে মূল চরিত্রেও দেখা যেতে পারে রণবীরকে। যদিও এ ব্যাপারে রণবীরের ইচ্ছাই শেষ কথা। ছবিটির সিক্যুয়ালও পরিচালনা করবেন অনুরাগ বসু। অনুরাগ ও রণবীর জুটির প্রথম ছবি ‘বরফি’র প্রশংসা ছিল সবার মুখে মুখে। পরবর্তী ছবি ‘জাগ্গা জাসুস’ও মুক্তি দেওয়ার অপেক্ষায় আছে।

‘লাইফ ইন মেট্রো’ ২০০৭ সালের ছবি। ছবিতে অভিনয় করেছিলেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। ছবিটিতে ধর্মেন্দ্র, শিল্পা শেঠি, কে কে মেনন, ইরফান খান, কঙ্কণা সেন শর্মা, কঙ্গনা রনৌত, সারমান যোশির মতো তারকারা অভিনয় করেছিলেন। ফিল্মফেয়ার