প্রিয়াংকা এবার আইটেম গার্ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াংকা চোপড়া
প্রিয়াংকা চোপড়া

নিজেকে নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করেই যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। এই তো সেদিন মুক্তি পেল ম্যারি কম । এ ছবিতে তিনি অভিনয় করেছেন একজন বক্সারের চরিত্রে। বক্সিং গ্লাভস খুলে রেখে এবার আইটেম গার্ল হওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াংকা।

জানা গেছে, মধুর ভান্ডারকরের পরের ছবির গল্প একজন ‘আইটেম গার্ল’কে নিয়ে। ঘটনাক্রমে যে একজন প্রভাবশালী রাজনীতিবিদ হয়ে ওঠে। এই চরিত্রেই ভাবা হচ্ছে প্রিয়াংকাকে। প্রিয়াংকা অবশ্য শর্ত জুড়ে দিয়েছেন। চরিত্রটা আইটেম গার্লের হলেও, খুব বেশি খোলামেলা পোশাক পরতে রাজি নন তিনি। জি নিউজ।