প্রিয়াঙ্কার 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

বহুমুখী প্রতিভা। একের পর এক নতুন ক্ষেত্র চষে দেখছেন, সেখান থেকে উপচে পড়া ফসলও তুলছেন ঘরে। রুপালি পর্দা থেকে গান; সেখান থেকে প্রিয়াঙ্কা চোপড়া এবার কাজ করছেন টিভি সিরিজে। আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রের ছোট পর্দায় দেখা যাবে থ্রিলার ধাঁচের এই ধারাবাহিকটি। ভার্জিনিয়ার কোয়ানটিকোতে প্রশিক্ষণ নিতে আসা তরুণ এফবিআই এজেন্টদের নিয়েই এই সিরিজ।
প্রিয়াঙ্কা সম্প্রতি ভক্তদের সঙ্গে টুইটার-আলাপন করেছেন। সেখানেই একজন জানতে চেয়েছিলেন, বৈচিত্র্যপিয়াসী প্রিয়াঙ্কাকে কি ক্যামেরার পেছনে দেখার সম্ভাবনা আছে? অর্থাৎ পরিচালকের ভূমিকায় কি দেখা যাবে তাঁকে? প্রিয়াঙ্কা ভয় পেয়েছেন—এমন ভঙ্গিতেই উত্তর দিলেন, ‘এটা খুবই ভয়-জাগানিয়া। আমি এর জন্য মোটেও তৈরি নই।’ টিওআই।