প্রিয়াঙ্কা ও দীপিকার দ্বন্দ্বযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন
প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন

‘বাজিরাও মাস্তানি’র কাশিবাই ও মাস্তানির দ্বন্দ্ব এবার বাস্তব জীবনে নেমে এল। কাশিবাইরূপী প্রিয়াঙ্কা ও মাস্তানীরূপী দীপিকার মধ্যে বন্ধুত্বে নাকি চিড় ধরেছে—এ রকমই গুঞ্জন উঠেছে ফিল্মিপাড়ায়।
সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডে তাদের একসঙ্গে নাচের কথা থাকলেও তাঁরা তা করেননি। আলাদাভাবে তাঁরা পারফর্মেন্স করার পর এই ফিসফিসানির শুরু। প্রিয়াঙ্কা অবশ্য তাদের বন্ধুত্বের কথাই তুলে ধরেছেন গণমাধ্যমগুলোয়। কিন্তু গণমাধ্যমগুলো এখন তাঁদের বন্ধুত্বে ভাঙনের সংবাদই দিচ্ছে। প্রিয়াঙ্কা মনে করেন সবকিছু আগের মতই আছে। আর দ্বন্দ্বের খবর? সে তো গণমাধ্যমের সৃষ্টি!বর্তমানে প্রিয়াঙ্কা ‘কোয়েন্টিকো’র ২য় পর্বের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। ইন্ডিয়া টুডে