প্রিয়াঙ্কা খিচুড়ি, দীপিকা বিরিয়ানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকেরা নানা সময় ‘ফাঁদ’ পাতেন। সেই ফাঁদে সরল মনে অনেক সময় ধরাও দেন তারকারা। তবে বুদ্ধিমানেরা উল্টো ফাঁদে ফেলেন সাংবাদিকদেরই। কদিন আগে দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়েছিল, দুই রণবীরের মধ্যে কার সঙ্গে তাঁর জমে ভালো। এবার একই ধরনের প্রশ্নের বাউন্সার গেল রণবীর সিংয়ের দিকে—প্রিয়াঙ্কা আর দীপিকার মধ্যে কার সঙ্গে রোমান্স জমেছে ভালো? স্রেফ হুক করে ছক্কা হাঁকালেন রণবীর!
বাজিরাও মাস্তানিতে এই দুজনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। দুজনের ব্যাপারে রণবীরের মতামত, ‘কাশি (প্রিয়াঙ্কা) খুবই ভালো একজন স্ত্রী; আর মাস্তানি (দীপিকা) হচ্ছে মনোমোহিনী, রূপের মায়াজালে যে পুরুষদের বশ করে। দুজনের চরিত্র একেবারেই আলাদা। একজন সংসারী, অন্যজন যেন বিদ্রোহী। একজন খিচুড়ি, অন্যজন বিরিয়ানি।’
খিচুড়ি ভালো লাগে, নাকি বিরিয়ানি, তা অবশ্য খোলাসা করেননি রণবীর। ফিল্মফেয়ার।