প্রিয়াঙ্কার জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা

টুইটারে তাকালে চক্ষু চড়কগাছ! একি! প্রিয়াঙ্কাকে সবাই কেন এত শুভেচ্ছা জানাচ্ছেন? তবে কি তিনি নতুন কোনো রেকর্ড করলেন? করতেই তো পারেন। তিনি তো এখন আর ‘দেশি গার্ল’ নন। কোথায় নেই তিনি? ভারতের ‘বিউটি কুইন’ থেকে আমেরিকার ‘কোয়েন্টিকো’ তারকা। সব জায়গায় তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। শুধু অভিনয় দিয়ে নয়, গান, নাচ, এমনকি প্রযোজকও হয়েছেন কখনো।
আমেরিকার টিভি সিরিজ ‘কোয়েন্টিকো’ দিয়ে জয় করলেন ভিনদেশি দর্শকের হৃদয়। ‘বেওয়াচ’ ছবি দিয়ে অভিষেকও হলো হলিউডে। তবে এসব খবর বেশ পুরোনো। নতুন খবর হলো, আজ তাঁর জন্মদিন। ৩৫ বছরে পা দিয়েছেন এই গুণী বলিউড তারকা। এমন দিনে সতীর্থরা চুপ থাকেন কেমন করে? টুইট করে জানালেন শুভেচ্ছা।
আলিয়া ভাট লিখেছেন, ‘শুভ জন্মদিন। অপূর্ব! প্রিয়াঙ্কা চোপড়া। তুমি প্রতিদিনই আমাকে উদ্বুদ্ধ করছ।’ রিতেশ দেশমুখ প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া।’
আরও শুভেচ্ছা জানান পরিচালক মধুর ভান্ডরকর, অভিনেতা অভিষেক বচ্চন, এশা গুপ্তা, বিপাশা বসু, পরিচালক আলী আব্বাস জাফর প্রমুখ। ১৯৮২ সালের এই দিনে প্রিয়াঙ্কা জন্মেছিলেন। ইন্ডিয়া টুডে