প্রিয়াঙ্কার পর এবার হৃতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ছবিটি টুইটারে পোস্ট করেছেন হৃতিক রোশন।
এই ছবিটি টুইটারে পোস্ট করেছেন হৃতিক রোশন।

গত সপ্তাহে টুইটারে ১০ মিলিয়ন টুইটার অনুসারী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বলিউডের অভিনেত্রী, গায়িকা ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। এবার ‘কৃশ’ তারকা হৃতিক রোশনের উচ্ছ্বাস প্রকাশের পালা। কারণ, প্রিয়াঙ্কার পর গতকাল শনিবার ১০ মিলিয়ন টুইটার অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন হৃতিক।
এত বিপুলসংখ্যক টুইটার অনুসারী পেয়ে দারুণ খুশি হৃতিক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে গতকাল বিকেলে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেন হৃতিক। লেখেন, ‘আমি ১০ মিলিয়ন অতিক্রম করেছি। এইমাত্র বুঝলাম। কী চমৎকার! ধন্যবাদ সবাইকে। আপনারা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিজের সেরা কাজ উপহার দেওয়ার সবচেয়ে বড় কারণও আপনারা।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
বলিউডের তারকাদের মধ্যে বর্তমানে টুইটারে রাজত্ব করছেন ‘শাহেনশা’ তারকা অমিতাভ বচ্চন। সবচেয়ে বেশি টুইটার অনুসারী রয়েছে তাঁর দখলে। এই মুহূর্তে অমিতাভের টুইটার অনুসারীর সংখ্যা ১৫.৫ মিলিয়ন। আর ১৩.৮ মিলিয়ন টুইটার অনুসারী নিয়ে অমিতাভের পরেই আছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান।