প্রিয়াঙ্কার লেখা ৫৫ চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

ম্যারি কম-এর সাফল্যে এখনো ভাসছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রশংসা, পুরস্কার দুটোই জুটেছে। সম্প্রতি এবিসি নেটওয়ার্কের সঙ্গে হয়েছে আকর্ষণীয় চুক্তি। প্রিয়াঙ্কার নিজের প্রযোজনা সংস্থা পার্পেল পেবেল পিকচার্সের ব্যানারে এই প্রথম তৈরি হয়েছে একটি বিজ্ঞাপনচিত্র। সব মিলিয়ে এই বরফি তারকা এখন সুখী মানুষ। সাফল্যের আনন্দটা ভাগাভাগি করে নিতে পার্পেল পেবেল পিকচার্সের প্রত্যেক কর্মীর কাছে উপহার ও নিজ হাতে লেখা চিঠি পাঠিয়েছেন তিনি। প্রযোজনা সংস্থাটির একজন কর্মী জানিয়েছেন, প্রিয়াঙ্কা নিজ হাতে স্টাফদের কাছে ৫৫টি চিঠি লিখেছেন। চকলেট, কুকিসহ আকর্ষণীয় উপহারভর্তি ব্যাগ দিয়েছেন। ডিএনএ ইন্ডিয়া।